মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে শ্রমিক আন্দোলন: বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্য আন্দোলন দমনে স্ট্যাম্প হাতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীর শোডাউন সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন আজ শোকাবহ জেল হত্যা দিবস বেকারত্ব দূরীকরণে টিটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাদশা মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত কাজিপুরে উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনন্সিডিল মামলায় ট্রাক চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে আসামীদের ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতের বিচারক আবু খান শাহীন কনক এই কারাদন্ড প্রদান করেন।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষার সময় আসামী উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়ার আতোয়ার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (৩২) একই এলাকার মো. সিরাজ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)

মামলা সুত্রে জানা যায়, গত ২০১৩ সালে ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। যার রেজিঃ নং- যশোর-৩-১১-১২৩৩। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনন্সিডিলসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেন।

পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় এ এসআই মো. জিয়াউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত আসামীদের এই রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর