সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে টিটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাদশা মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত কাজিপুরে উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত মিরপুরে শ্রমিক আন্দোলন: দুই দফায় বিক্ষোভ চেষ্টা, মোট গ্রেফতার ২৯ মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় কামারখন্দে অভাবের সংসারে থমকে আছে রূপার বিয়ে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন অনেকে:স্বরাষ্ট্রমন্ত্রী আবুধাবি থেকে আনা সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেকারত্ব দূরীকরণে টিটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাদশা

শাফিউল ইসলাম,শেরপুর (বগুড়া)প্রতিনিধি: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বগুড়া-৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তাধারায় প্রতিষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী ছিল। যার সুফল আজ দেশের বেকার যুবসমাজ ভোগ করছে। এখান থেকে দক্ষতা অর্জন করে প্রবাসে গিয়ে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে তারা একদিকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, অন্যদিকে নিজ পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার আয়োজনে নতুন গাড়ি উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম হেলাল।

ইন্সট্রাক্টর আরএসি রাশেদুল হাসান শাহিনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিটিসির চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ শামীন আল মামুন, কম্পিউটার ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, সিনিয়র ইন্সট্রাক্টর আব্দুল মান্নান শেখ, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আবু সাইদ, চয়ন সূত্রধর, শাহাদৎ হোসেন, আবু তালেবসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ প্রশিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে নতুন গাড়ির শুভ উদ্বোধন করেন এবং পরে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও কারিগরি শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর