সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত মিরপুরে শ্রমিক আন্দোলন: দুই দফায় বিক্ষোভ চেষ্টা, মোট গ্রেফতার ২৯ মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় কামারখন্দে অভাবের সংসারে থমকে আছে রূপার বিয়ে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন অনেকে:স্বরাষ্ট্রমন্ত্রী আবুধাবি থেকে আনা সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ম্যারাথন, জার্সি ও মেডেল উন্মোচন সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত করতোয়ার পাড়ে বেদে বহর, জীবিকার তাগিদে যাযাবর জীবন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি-এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) দবিরগঞ্জ শাখার আয়োজনে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে থানার দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) দবিরগঞ্জ শাখার আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডিমের পুষ্টিগুণ, মানবদেহের সুস্থতা ও শারীরিক বিকাশে ডিমের ভূমিকা এবং প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

এসময় দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা ভেটেরিনারি সার্জন মহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক সাইফুল ইসলাম, দবিরগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের ফার্মাসিস্ট সুমন সরকারসহ সকল সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা। শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর