সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় কামারখন্দে অভাবের সংসারে থমকে আছে রূপার বিয়ে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন অনেকে:স্বরাষ্ট্রমন্ত্রী আবুধাবি থেকে আনা সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ম্যারাথন, জার্সি ও মেডেল উন্মোচন সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত করতোয়ার পাড়ে বেদে বহর, জীবিকার তাগিদে যাযাবর জীবন মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধাদান : দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি এইচএসসি: সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯৬.৫১ শতাংশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আবুধাবি থেকে আনা সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আবুধাবি থেকে বাংলাদেশে আনা সোনার ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পৃথক দুই অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি সোনার ডিম উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব সোনার ডিমের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রবিবার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব সোনার ডিম উদ্ধার করা হয়। এনবিআর সূত্রে এসব তথ্য জানা যায়।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটির যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে অফলোড করা হয়। পরে কাস্টমস গোয়েন্দাদের তৎপরতায় ওই যাত্রীর সহযোগিতায় তিনটি সোনার ডিম উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন এক কেজি ৩৬৪ গ্রাম।

অন্যদিকে, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় আরও তিনটি সোনার ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এসব সোনার ডিমের ওজনও এক কেজি ৩৬৪ গ্রাম।

এনবিআরের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোনার ডিমগুলো এর আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

দুই অভিযানে উদ্ধার হওয়া ছয়টি সোনার ডিমের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার সোনার ডিমের প্রকৃত উৎস, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর