সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত মিরপুরে শ্রমিক আন্দোলন: দুই দফায় বিক্ষোভ চেষ্টা, মোট গ্রেফতার ২৯ মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় কামারখন্দে অভাবের সংসারে থমকে আছে রূপার বিয়ে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন অনেকে:স্বরাষ্ট্রমন্ত্রী আবুধাবি থেকে আনা সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ম্যারাথন, জার্সি ও মেডেল উন্মোচন সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের ফুলঝোড় নদীর ড্রেজিংয়ে উত্তোলিত বালির নিলাম বাতিল ও নলকায় স্তুপকৃত বালু জব্দ করার আদেশ এবং বাজেয়াপ্ত বালু নিলামে বিক্রির সিদ্ধান্তের বিরুদ্ধে মান ইন্জিনিয়ারিংয়ের রিট শুনানি শেষে উত্তোলিত বালু অপসারনের নিলাম কার‌্যাদেশ বাতিলের আদেশ বিষয়ে রুল এবং বাজেয়াপ্ত বালু নিলামে বিক্রিতে স্থগিতাদেশ প্রদান করেছে উচ্চ আদালত।

২৯’শে অক্টোবর বৃহস্পতিবার মান ইন্জিনিয়ারিংয়ের পক্ষে হাইকোর্টে রিটটি (কেস নং-১৫৩৩০/২০২৬) দায়ের করা হলে ১লা নভেম্বর রবিবার শুনানি শেষে ২রা নভেম্বর সোমবার হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্যরে প্রতি এই রুল ও ইনজাংশন জারি করেন।

মান ইন্জিনিয়ারিংয়ের পক্ষে রিট দায়েরকারি আইনজীবি এ্যাড. ফয়সাল মাহমুদ ফাইজি এতথ্য নিশ্চিত করে জানান, বাঙ্গালি-ফুলঝোড়-হুরাসাগড়-করতোয়া নদী সিস্টেম ড্রেজিং ও তীর সংরক্ষন প্রকল্পে উত্তোলিত বালির সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলোকদিয়া পয়েন্টের স্তুপ থেকে বালি অপসারনের নিলাম লাভ করে মান ইঞ্জিনিয়ারিং। চলতি বছরের ২রা ফেব্রুয়ারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের স্মারক নং-ডব্লিউ-১৪/৪৮২ নং পত্রে কার‌্যাদেশ পাওয়ার পর প্রতিষ্ঠানটির প্রধান মো: আবুল কালাম আযাদ বালি অপসারন শুরু করে। অপসারন করা বালির একাংশ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা সেতু সংলগ্ন এলাকায় ইজারাকৃত জমিতে স্তুপ আকারে জমা করে।

কিন্তু হঠাৎই মেয়াদ উত্তিন হওয়ার কারন দেখিয়ে ৭ই সেপ্টেম্বর ২০২৬ এ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা ড্রেজিং ও ড্রেজড ম্যোটেরিয়ালস ব্যাবস্থাপনা ও মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের এক চিঠিতে বালির নিলাম কার‌্যাদেশ বাতিল করা হয়। কমিটির ঐ সভার ৫নং সিদ্ধান্তবলে নলকায় স্তুপকৃত বালি নিলামে বিক্রি করা হয়। অথচ নিলাম কার‌্যাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন দায়ের করা ছিলো।

এতে আর্থিক ও ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মান ইন্জিনিয়ারিংয়ের পক্ষে মো: আবুল কালাম আযাদ হাইকোর্টে রিট দায়ের করলে রাষ্ট্রপক্ষের অংশগ্রহনে শুনানি শেষে দ্বৈত বেঞ্চ উত্তোলিত বালু অপসারনের নিলাম কার‌্যাদেশ বাতিলের আদেশ বিষয়ে রুল এবং বাজেয়াপ্ত বালু নিলামে বিক্রিতে ইনজাংশন জারি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর