সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ অর্জন করেছে ইউএস-বাংলা রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় যুবক গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার আছে কি না পর্যালোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২ এমপিকে নিয়ে অসত্য বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় আগাম রোপা আমন জাতের ধান কাটা শুরু ; কৃষকের মুখে হাসি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ‘গডজিলা মাইনাস জিরো’ ঝড় চৌহালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল। গ্রেফতার দুজনই উপজেলার বজরা ইউনিয়নের বাসিন্দা। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে আসছিলেন বলে জানিয়েছে ডিএনসি।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভানুয়াই এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন, সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকরাম আলী বাড়ির মো. দুলালের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং একই ওয়ার্ডের শাহ আলমের নতুন বাড়ির মো. হারুনের ছেলে মো.জীবন (২২)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় ও এসআরবি-১১ যৌথ অভিযান চালায়। এ সময় ভানুয়াই এলাকায় সিলেট থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের বাসটিতে তল্লাশি করা হয়। একপর্যায়ে বাসের ভেতর থেকে ১৪ কেজি গাঁজাসহ আলমগীর ও জীবনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মুঠোফোনও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর