সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ অর্জন করেছে ইউএস-বাংলা রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় যুবক গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার আছে কি না পর্যালোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২ এমপিকে নিয়ে অসত্য বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় আগাম রোপা আমন জাতের ধান কাটা শুরু ; কৃষকের মুখে হাসি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ‘গডজিলা মাইনাস জিরো’ ঝড় চৌহালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর