সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবারসহ যুবক আটক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফিরলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার মধ্যে এমন কঠোর অবস্থানের কথা জানাল সরকার।

বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে প্রত্যাশা করছে ঢাকা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। এরপর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই গণঅভ্যুত্থান ও আন্দোলন ঘিরে সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ঢাকা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

গতকাল রবিবার দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে সেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ‘মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের’ প্রশ্নে কোনো আপস করা হবে না।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কেমন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়।’

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর