রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০

অনলাইন ডেস্ক: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়েছে নভোশাখতিনস্ক শোধনাগার। বাকি দুটি স্থাপনা অপরিশোধিত তেল পরিবহন ও সংরক্ষণ এবং তেল পাইপলাইনে পাম্পিংয়ের কাজে ব্যবহৃত হয়।

অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, হামলার কারণে কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বিঘ্নিত হতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার কথা জানিয়েছে।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া রাজধানী কিয়েভে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

অন্যদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন জাপোরিঝঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি হাসপাতালের গাড়িচালক ও এক নার্স নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে হাসপাতালটির প্রধান চিকিৎসকও রয়েছেন।

তবে ইউক্রেনের সামরিক প্রশাসনের দাবি, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর ৭০০টির বেশি ড্রোন হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানী লক্ষ্য করে আসা ১২৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন আসার খবর পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

রাশিয়ার দাবি, তাদের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোই হামলার লক্ষ্য ছিল। তবে ইউক্রেন থেকে মোট কতটি ড্রোন ছোড়া হয়েছে কিংবা সেগুলোর কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মস্কো। সূত্র: আল জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর