রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ

গাজীপুর প্রতিনিধি : / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন ও মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে দুটি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইউএনও নাহিদ ভূঁঞা জানান, শনিবার ১০টা ২৫ মিনিটের দিকে তার কার্যালয়ের পেছনে ও বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের পাশেই ছিল তার বাসভবন। সেখানে আনসার সদস্য কর্তব্যরত থাকলেও সীমানা প্রাচীরের বাহির থেকে পুকুর পাড়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এঘটনায় তিনি এখন নিরাপদ আছেন বলেও জানান। খবর পেয়ে দ্রুত শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি আরও জানান, বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

এর কিছু সময় পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে সেতুর পূর্ব ও পশ্চিম পাশে পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে তারা নিরাপদ স্থানে সরে যান। রাত হওয়ায় ওই এলাকায় লোকজনের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর