রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হন্ডুরাসে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে বাস, নিহত ৯

অনলাইন ডেস্ক: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
- (ছবি: রয়টার্স)

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। শনিবার এ দুর্ঘটনা ঘটে।

হন্ডুরাসের দমকল বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক, আরও তিনজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে উদ্ধারকাজে অংশ নেওয়া এক কর্মী জানিয়েছেন, বাসটি খাদে পড়ে যাওয়ার সময় কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান।

ট্রান্সপোর্টে ক্যারোলিনা পরিবহনের বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে লা এসপেরানজা শহরের দিকে যাচ্ছিল। পথে হন্ডুরাসের কোমায়াগুয়া বিভাগের একটি খাড়া ও আঁকাবাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর