রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সৌদি আরবের দিকে হুথিদের ছোড়া ৩ ক্ষেপণাস্ত্র প্রতিহত, কঠোর জবাবের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
- প্রতীকী ছবি

সৌদি আরবের দিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র দেশটির পূর্বাঞ্চল এবং অপরটি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

রবিবার (২৯ নভেম্বর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ মাটিতে পড়ে। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।

তুর্কি আল-মালিকি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে, পৃথক এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের জাজান অঞ্চলে হামলা চালাতে হুথিরা ওই স্থাপনাটি ব্যবহার করত বলে অভিযোগ করেছে জোট।

এর আগে, শনিবারও সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি জানিয়েছিল জোট। একই সময়ে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ সারা দেশে আটটি জরুরি সতর্কতা জারি করে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্রতা বেড়েছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বিভিন্ন অঞ্চল দখল করে নেয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চ থেকে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব। ২০২২ সালে সম্মত হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাই থেকে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: সামা টিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর