বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম চীনে শিশুদের চেয়ে বয়স্কদের দেখাশোনায় বেশি দায়িত্ব পরিবারগুলোর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে আমিনুল হকের সমর্থনে বিএনপির গণমিছিল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৫০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঢাকা–১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের সমর্থনে রাজধানীর পল্লবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এ মিছিলের আয়োজন করে।

মিছিলটি পল্লবী এভিনিউ ফাইভ নাভানার সামনে থেকে শুরু হয়ে বটতলা, প্যারিস রোড, ঝুটপট্টি ও হোপ স্কুল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অরিজিনাল দশে পপুলার হাসপাতালের সামনে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

মিছিলে উপস্থিত থেকে আমিনুল হক ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি বলেন, জনগণের সমর্থনেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা উপস্থিত নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিতে আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর