রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার।

এদের মধ্যে মাদক মামলায় ৬ জন,
দূস্যতা মামলায় ১ জন, পরোয়ানা ২ জনসহ ডিএমপি ভুক্ত ১২ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো, রাকিব মোল্লা (২৬),
মুক্তাদির হোসেন মাসুম (২৭),
মাশরাফি খন্দকার (৩০), মাহমুদ ইমাম জয় (৩২), মোসলেম উদ্দিন (৩৮), আতাউর রহমান (২৩), নাঈম হাসান (১৮), রাজিব (২২), মিলন (২২), রনি (২৫), হযরত আলী (৪০),
জনি ওরফে মুরগি জনি(২৮), আকবর ওরফে আক্কু(৩৩), কোরবান (২৮), আইসান ওরফে আইচান ওরফে এহসান (৩৫), আবিদ (৩০),
হৃদয় (২২), সুমন (৩৮), দুলাল (৫২),
কালভি রহমান অপূর্ব (২১) ও রুদ্র আচার্য আবির (২১)। এসময় তাদের কাছ থেকে ৬ টি লোহার তৈরি হাসুয়া,১ টি লোহার তৈরি ছুরি, ১ টি চাইনিজ কুড়াল, ২ টি সামুরাই,৮০০ গ্রাম গাঁজাসহ ১ টি বাটন ফোন উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,রবিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর