মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা লাল-সবুজের সতীর্থ নয়, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার হুইলচেয়ারেই কাটছে শৈশব: সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় শিশু তাসফিয়া বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা সন্ধ্যার মধ্যে ছয় জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা হোয়াটসঅ্যাপে আসছে ‘অফার অ্যান্ড আপডেটস’ ফোল্ডার, আলাদা থাকবে ব্যবসায়িক বার্তা ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় ছয়জন নিহত: রাশিয়া জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আসাদগেটে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫



রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আসাদগেট এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এদিন সন্ধ্যায় ডিএনসির ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,ডিএনসির একটি বিশেষ দল ভোরে আসাদগেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করে। এসময় গাবতলীমুখী বাসে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান,তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায় এই দুই ব্যক্তি সৌদিয়া পরিবহনের বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে গাবতলীর উদ্দেশে আসছে। ভোর ৫টা ৩০ মিনিটে বাসটি আসাদগেট এলাকায় পৌঁছালে কর্মকর্তারা সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালান। এ সময় আসামিরা বি-৩ ও বি-৪ নম্বর সিটে বসা অবস্থায় পাওয়া যায়। ৫টা ৩৫ মিনিটে তাদের কাছ থেকে ইয়াবা জব্দ করে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেন—তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রেতাদের কাছে এসব মাদক সরবরাহ করতেন।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর