বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম চীনে শিশুদের চেয়ে বয়স্কদের দেখাশোনায় বেশি দায়িত্ব পরিবারগুলোর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেবিচকে দুই সাপ্তাহব্যাপী বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্সের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পরিচালিত দুই সাপ্তাহব্যাপী বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান সোমবার (২৪ নভেম্বর) সিভিল এভিয়েশন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত মোট ১০ জন বোর্ডিং ব্রিজ অপারেটর ১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণে অংশ নেন।

কোর্সে অংশগ্রহণকারীরা বোর্ডিং ব্রিজ পরিচালনার প্রযুক্তিগত দক্ষতা, নিরাপদ অপারেশন নিশ্চিত করার নিয়ম, জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার পদ্ধতি এবং আন্তর্জাতিক মান অনুযায়ী যাত্রীসেবা উন্নত করার বিভিন্ন দিক শিখেছেন। যাত্রী ও বিমানের মধ্যে সংযোগ স্থাপনকারী বোর্ডিং ব্রিজের সঠিক ব্যবহার বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম, নিরাপত্তা এবং সময়ানুবর্তিতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে—এ কারণে প্রশিক্ষণটি অংশ গ্রহণ কারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।

সমাপনী অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, বোর্ডিং ব্রিজ অপারেশন যাত্রীসেবার মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক মান বজায় রাখতে অপারেটরদের মনোযোগ, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পরিস্থিতি মূল্যায়নের সক্ষমতা অত্যন্ত প্রয়োজন। এই প্রশিক্ষণ অপারেটরদের সেই দক্ষতা অর্জনে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আরিফ এবং নির্বাহী প্রকৌশলী মোঃ খোরশেদুল ইসলাম।বেবিচক জানায়, ভবিষ্যতে বোর্ডিং ব্রিজ অপারেশনকে আরও আধুনিক ও নিরাপদ করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর