শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের শাহজাদপুরে নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

জাহিদ হাসান মুন্না, শাহজাদপুর (সিরাজগঞ্জে) প্রতিনিধিঃ / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। সংবাদ পেয়ে বিপুলসংখ্যক লোকজন ঘটনাস্থলে জমায়েত হন।



নিহত পেয়ারা খাতুন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের হানিফ সরকারের মেয়ে। তিনি স্থানীয় ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।


নিহতের বাবা হানিফ সরকার বলেন, ‘এক বছর আগে মেয়ে পেয়ারা খাতুন প্রথম স্বামীকে তালাক দেন। এ অবস্থায় নিজ সংসারে স্ত্রী থাকা সত্ত্বেও হাবিবুল্লাহ নগর ইউনিয়নের আব্দুল আলীম চাপ সৃষ্টি করে আমার মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন।

বিয়ের পর মেয়ের কাছ থেকে পর্যায়ক্রমে ১৭ লাখ টাকা নেন তিনি। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং মেয়েকে নির্যাতন করতে থাকেন। বিষয়টি নিয়ে গ্রাম্য সলিসও হয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে আমার মেয়েকে শ্বাসরোধে হত্যার পর জামাই আলীম ও তার পরিবারের লোকজন পালিয়েছে।মেয়ে হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবি জানাই।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, আলীম দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে সংসার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় স্ত্রী নারী ইউপি সদস্য পেয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ সবাই পালিয়েছেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর