শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী মহান মে দিবসে সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি সিরাজগঞ্জ ম্যারাথন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় চট্টগ্রামে অবৈধ অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, তিনজন অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আইজিপির হাত থেকে সম্মাননা পেল বাস্কেটবল ও ফুটভলি স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দল কুঁড়ি হওয়ার আগেই ঝরে পড়ছে তারা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১ বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন কাউন্সিলর কার্যালয় ও পুকুর সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে বহুল আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে র‌্যাব-১২ সদস্যরা সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি আব্দুল আলীম (৪০) শাহজাদপুর উপজেলার রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ও হাবিুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

র‌্যাব ১২ কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ জানান, গত ২৮ নভেম্বর সকালে পশ্চিম দুয়ারী এলাকায় নিজের শয়নকক্ষ থেকে নারী ইউপি পিয়ারা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী আব্দুল আলীমসহ পরিবারের সদস্যরা পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরই র‌্যাব-১২ আসামী গ্রেফতারে মাঠে নামেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে সলঙ্গার হরিণ চড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর