রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
হাজীদের সর্বশান্তের উদ্দেশ্যে হজ্ব ক্যাম্পে চুরি, গ্রেফতার পরিকল্পনাকারী শাহজালালের কন্ট্রোল টাওয়ারে ত্রুটি, ১৩ মিনিট বন্ধ ছিল বিমান যোগাযোগ মিটফোর্ডে চুরি রোধে আনসারের কঠোর নজরদারি, আবারও চোর আটক থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জামিনে থানা শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রেখেছে র‍্যাব: মুখপাত্র তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫১ ডেমরায় র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: কটি, পিস্তল ও ওয়াকিটকিসহ গ্রেফতার ২ রায়গঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে হেলিক্স রিকম্বিনেশন’ উৎসব পালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে রায়গঞ্জে ছাগী বিতরণ কার্যক্রম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইউক্রেন নিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে যুক্তরাষ্ট্র: ফরাসি প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বলে ইউরোপীয় নেতাদের সতর্ক করে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেছেন, “নিরাপত্তার গ্যারান্টি সম্পর্কে অবস্থান স্পষ্ট না করেই আমেরিকা ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।”

 

জার্মান ম্যাগাজিন ডের স্পিগেল ইউরোপীয় নেতাদের মধ্যে সাম্প্রতিক একটি ফাঁস হওয়া গ্রুপ ফোনালাপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, তারা কলটির সারসংক্ষেপসহ একটি ইংরেজি নোট পেয়েছে।

স্পিগেল জানিয়েছে, ম্যাক্রোঁ আলোচনার উত্তেজনাপূর্ণ মুহূর্তটিকে জেলেনস্কির জন্য ‘একটি বড় বিপদ’ বলে উল্লেখ করেছেন। ফোনের অপরপ্রান্তে থাকা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস প্রতিউত্তরে বলেছেন, ইউক্রেনীয় নেতাকে ‘খুব সতর্ক’ থাকতে হবে।

মের্ৎস বলেছেন, “তারা আপনার এবং আমাদের সবার সাথেই খেলা খেলছে।” 

স্পিগেল জানিয়েছে, অন্যান্য ইউরোপীয় নেতারাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

ফিনল্যান্ডের আলেকজান্ডার স্টাব বলেছেন, “আমাদের ইউক্রেন এবং ভলোদিমিরকে এই লোকদের সাথে একা ছেড়ে দেওয়া উচিত নয়।”

এমনকি ন্যাটো মহাসচিব মার্ক রুট- যিনি জনসমক্ষে ট্রাম্পের প্রশংসা করেন- তিনিও বলেছেন, আলেকজান্ডারের সাথে তিনি একমত যে ‘আমাদের ভলোদিমিরকে রক্ষা করতে হবে।”

জেলেনস্কির একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়া জার্মান চ্যান্সেলর মের্জের অফিস এবং ফ্রান্সের এলিসি প্যালেস ম্যাক্রোঁর উদ্ধৃতিগুলোর বিরোধিতা করেছে।

কিন্তু ডের স্পিগেল জানিয়েছে, তারা ফোনকলের ‘বেশ কয়েকজন’ অংশগ্রহণকারীর সাথে কথা বলেছে। তারা ফোনকলের ব্যাপারটি নিশ্চিত করেছে। সূত্র: দ্য গার্ডিয়ানপলিটিকোইন্ডিপেন্ডেন্ট ইউকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর