বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ
পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

রাজশাহী প্রতিনিধি: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রাজশাহী মহানগরীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ষষ্টিতলায় সেচ্ছাসেবক নেতা সাঈদ আলীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আসাদুজ্জামান জনি। সেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীসহ বিএনপি সমর্থকগণ অনুষ্ঠানে অংশ নেন।


তেরখাদিয়া গোরস্থান জামে মসজিদের ইমাম ইকবাল দোয়া পরিচালনা করেন। তিনি বেগম খালেদা জিয়া সহ সকল রোগীর সুস্থতার জন্য মোনাজাত করেন।


আয়োজক সাঈদ আলী বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেতা ননÑতিনি দেশের গণতন্ত্র ও রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। তার সুস্থতা সকলের প্রত্যাশা।


সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ বাড়ায় দেশজুড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর