বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কড়াইল অগ্নিকাণ্ড: নয় দিনের মানবিক সেবা অভিযানের সমাপ্তি করল আনসার ও ভিডিপি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর গুলশানের টিএন্ডটি মাঠে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপির স্থাপিত মানবিক সহায়তা কেন্দ্র নয় দিনের সেবা কার্যক্রম শেষে শনিবার ( ৬ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছে। শেষ দিনে আগুনে ক্ষতিগ্রস্ত ১,২০০ শিশুর মধ্যে প্যাকেট গুঁড়া দুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। তিনি বলেন,“অগ্নিকাণ্ডের মতো বিপর্যয়ের পর মানুষের মানসিক ও বাস্তবিক ক্ষতি কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতেও যেকোনো মানবিক দুর্যোগে মানুষের পাশে থাকব।”

গত ২৫ নভেম্বর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক পরিবার ঘরবাড়ি হারায়। বাসস্থান সংকটের পাশাপাশি শিশু খাদ্য, শীতবস্ত্র ও রান্না করা খাবারের তীব্র চাহিদা দেখা দিলে ২৮ নভেম্বর বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গুলশানে মানবিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়।

নয় দিন ধরে প্রতিদিন দুপুর ও রাতে ২,০০০ জনের জন্য রান্না করা খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি শীত বাড়তে থাকায় ৫০০ কম্বল ও ৪০০ জনকে অতিরিক্ত শীতবস্ত্র বিতরণ করে আনসার ও ভিডিপি।

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর জন্য সুপেয় পানি সরবরাহের বিকল্প ব্যবস্থা হিসেবে একটি স্থায়ী পানি সাপ্লাই পয়েন্ট স্থাপনের কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনী, সংশ্লিষ্ট কর্মকর্তা, নগর প্রতিরক্ষা দল (টিডিপি) ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের মানবিক সেবায় আন্তরিক ভূমিকার জন্য ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর