বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব সিরাজগঞ্জে নৌযান শুমারি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডেমরার ৩টি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


রাজধানীর ডেমরা থানাধীন মিরপাড়া স্টাফ কোয়ার্টার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০), সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে কিছু দুষ্কৃতিকারী একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে থাকায় দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে র‍্যাব। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার পর অভিযান আরও জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ডেমরা থানাধীন মিরপাড়া স্টাফ কোয়ার্টার এলাকার বনশ্রীগামী সড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেনেড সদৃশ ধাতব লিভারযুক্ত তিনটি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর