শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩ সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাদির হত্যাচেষ্টাকারীদের বিচার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার , দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধার মুখে পড়েছে ছাত্রজনতা।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে অংশগ্রহণকারী ছাত্রজনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

বেলা ১টা ২০ মিনিটের দিকে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান আন্দোলনকারীরা। এরপর বেলা ১টা ২৩ মিনিটে হাইকোর্ট মাজারের সামনে পৌঁছালে আবারও পুলিশের বাধা দেওয়া হয়। সেখানেও ব্যারিকেড ভেঙে অগ্রসর হন তারা।

পরবর্তীতে বেলা ১টা ২৭ মিনিটের দিকে শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখী সড়কে পৌঁছালে পুলিশ পুনরায় বাধা দেয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে ছাত্রজনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা ১টা ৪৫ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

এর আগে গতকাল রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই কর্মসূচির ডাক দেন। তিনি দাবি আদায়ে ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর