রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
আজ যেসব বিভাগে হতে পারে কালবৈশাখী ঝড়, সতর্কবার্তা ট্রাম্পের সিদ্ধান্তে নড়ে উঠল ন্যাটো, জার্মানি থেকে যাচ্ছে ৫ হাজার মার্কিন সেনা বিনা বিচারে আটকে রাখা এবং দিনের পর দিন জামিন না দেওয়া সমীচীন নয় যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে এশিয়া–প্যাসিফিকে পৌঁছাল ইরানের বিশাল তেল ট্যাংকার যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি দৌলতপুরের মেহেদী হাসান ঢাকা বার -এর সহ-সাধারণ সম্পাদক হাজীদের সর্বশান্তের উদ্দেশ্যে হজ্ব ক্যাম্পে চুরি, গ্রেফতার পরিকল্পনাকারী শাহজালালের কন্ট্রোল টাওয়ারে ত্রুটি, ১৩ মিনিট বন্ধ ছিল বিমান যোগাযোগ মিটফোর্ডে চুরি রোধে আনসারের কঠোর নজরদারি, আবারও চোর আটক থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনইআইআর চালুর তারিখ পেছাল

অনলাইন ডেস্ক: / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

এনইআইআর চালুর তারিখ পেছাল

দেশের বাজারে অবৈধ মোবাইল ফোন ঠেকানো ও রাজস্ব ক্ষতি এড়াতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর তারিখ পেছানো হয়েছে।

সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি এনইআইআর চালু হবে।

বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের সকল মোবাইল ফোন ব্যবসায়ী কর্তৃক ইতিপূর্বে আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেটসমূহের মধ্যে অবিক্রিত/স্থিত সকল মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। লক্ষ্য করা যাচ্ছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী অদ্যাবধি তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য কমিশনে দাখিল করতে পারেননি।

যেসব মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনো তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য দাখিল করতে পারেননি, তাদের সুবিধার্থে ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে আত্মীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হ্যান্ডসেটসমূহের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর