রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার ওমরাহ করতে সৌদি আরবে যেতে চেয়েছিলেন ডন, বিমানবন্দরে যেভাবে গ্রেফতার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৪ সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার অর্থাভাবে অনিশ্চিত ছিল দৃষ্টি প্রতিবন্ধী ইতির বিশ্ববিদ্যালয়জীবন, পাশে দাঁড়ালেন কায়েস দ্য পিপলস নিউজে সংবাদ প্রকাশের পর হুইলচেয়ার পেল সেই শিশু তাসফিয়া কাজিপুর মেঘাই উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষকের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ছাত্রীকে ধর্ষণ ও বাবার আত্মহত্যা: প্রধান আসামি সাভারে গ্রেফতার নতুন হরমুজ রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান সিরাজগঞ্জে ১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজালালে হারানো ২০ লাখ টাকা ফেরত পেলেন যাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫


এক যাত্রীর হারানো ব্যাগ থেকে উদ্ধার হলো ১৬ হাজার মার্কিন ডলার—প্রায় ২০ লাখ টাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবারো প্রমাণ করল, “সম্মানিত যাত্রী সর্বাগ্রে” শুধু শ্লোগান নয়, বাস্তব অভিজ্ঞতা।

ঘটনাটি ঘটে ৬ ডিসেম্বর। সিঙ্গাপুরগামী এক যাত্রী তার ব্যাগ হারিয়ে ফেলেন এবং ইমেইলের মাধ্যমে বিমানবন্দর নিরাপত্তা বিভাগের কাছে বিষয়টি জানান। ব্যাগে উল্লেখযোগ্য অর্থ থাকা সত্ত্বেও, বিমানবন্দর কর্মীরা যথাযথ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে ব্যাগটি উদ্ধার করেন।

পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি খুঁজে পান পরিচ্ছন্নতা কর্মী মোছা. রুমা আক্তার। তিনি তা বিমানবন্দর নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে জমা দেন। এরপর প্রমাণ যাচাইয়ের মাধ্যমে ব্যাগটি নিরাপদে যাত্রীর মনোনীত প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর সূত্রে জানানো হয়, নিরাপত্তা বিভাগ প্রতিদিন যাত্রীদের নিরাপদ এবং নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে দায়িত্বপূর্ণভাবে কাজ করছে। এই ঘটনা শুধু হারানো ব্যাগ উদ্ধার নয়, এটি সততা, পেশাদারিত্ব ও মানবিক সহানুভূতির এক জীবন্ত উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর