বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জনসাধারণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের ৭টি জাহাজ উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫



মহান বিজয় দিবস  উপলক্ষ্যে জনসাধারণের জন্য সাতটি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন জোনে এসব জাহাজ সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

মঙ্গলবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। মহান এই দিনটি প্রতি বছর যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হয়।

বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনে ২টি, পূর্ব জোনে ২টি, দক্ষিণ জোনে ১টি এবং ঢাকা জোনে ২টিসহ মোট ৭টি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাহাজগুলো পরিদর্শন করেন এবং কোস্ট গার্ডের আধুনিক সক্ষমতা, আধুনিকায়ন কার্যক্রম ও সমুদ্র নিরাপত্তায় তাদের ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

পরিদর্শনে আসা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে কোস্ট গার্ডের এই উদ্যোগকে সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় অটল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর