শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫


সিরাজগঞ্জে গাছের গুড়ি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় শামিম হোসেন (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ–কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়ি এলাকার দত্তবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শামিম হোসেন সিরাজগঞ্জ শহরের খোকশাবাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী দ্রুতগতির গাছের গুড়ি বোঝাই একটি ট্রাক পিপুলবাড়ি অতিক্রম করে দত্তবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক শামিম হোসেন মারা যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর