বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুরে কারখানায় চাঁদাবাজি ও হামলায় সুপারভাইজারসহ তিন শ্রমিক আহত যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২ মাদকের টাকা না পেয়ে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৪ সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ সিংড়া পৌরসভায় ৪হাজার ৬২৫ পরিবার পেল ঈদুল ফিতরের ভিজিএফ চাউল জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভৈরব থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫



কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা পরিদর্শন করেছেন জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। শুক্রবার (১৯ ডিসেম্বর ) তিনি সরেজমিনে থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানা এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা, সেবার মান এবং থানায় কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের দায়িত্ব পালনের বিষয় পর্যালোচনা করেন। তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার ভৈরব থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর