রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ওসমান হাদি হত্যাকাণ্ড: মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫



ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তাকে গ্রেফতার লকরা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭/বি এলাকার মেহেদীর বাসা থেকে পিস্তল, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর