বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫


সিরাজগঞ্জের এনায়েতপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিতে পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সমাপনী দিনে বেতিল স্কুল এন্ড কলেজের পৃথক দুটি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষানী সহ মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ইমাম বৃন্দ সহ মোট ৬০ অংশ নেন।

প্রশিক্ষণের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আ.মজিদ। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  কৃষিবিদ মোঃ মন্জুরে মাওলা।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার জান্নাতি খাতুন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরীন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ জেরিন আহমেদ, চৌহালী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হুরাইয়া ও গোলাম রাব্বী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

প্রশিক্ষনার্থী চৌহালী উপজেলার তেঘুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জানান,  মানবদেহের জন্য উপকারী বিভিন্ন পুষ্টিগুন ও খাদ্যাভ্যাস নিয়ে তিন দিনের প্রশিক্ষণে অনেক ভালো লেগেছে। অনেক আগেই এই প্রশিক্ষণের দরকার ছিল, সবারই উচিত এরকম প্রশিক্ষণ অংশ নেয়া। আশা করি আগামীতে এই প্রশিক্ষনের পরিধি এবং অংশগ্রহণ আরো বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর