বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্স অভিযান, মালিকের কারাদণ্ড ও জরিমানা ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএনপির সঙ্গে আসন সমঝোতায় গণঅধিকারের তিন নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সহ তিন শীর্ষ নেতা দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

বৃহস্পতিবার সকালে তারা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগপত্র জমা দেন।

এরপর সভাপতি জাহিদুর রহমান খান তার ফেসবুক পোস্টে লেখেন, তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ না করায় এবং আমার রবের সন্তুষ্টির জন্য গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিলাম। সম্মান দেবার মালিক আল্লাহ।

পদত্যাগের বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন জাহিদুর রহমান খান।

জানা গেছে, গণঅধিকার পরিষদে যোগদানের আগে জাহিদুর রহমান উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকার মতিঝিল থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এরপর ডাকসুর সাবেক ভিপি নুরের আর্দশে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালে তিনি গণঅধিকার পরিষদে যোগদান করেন। তার নেতৃত্বেই এলাকায় গণঅধিকার পরিষদের রাজনীতি শুরু হয়। পরে ২০২৪ সালে তিনি উপজেলা গণধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন।

এ বিষয়ে জাহিদুর রহমান খান দুলাল বলেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার কারণেই তারা গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়েছেন। তবে দল যদি বিএনপি জোট থেকে বের হয়ে আসতে পারে তবে পুনরায় তারা দলে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর