বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্স অভিযান, মালিকের কারাদণ্ড ও জরিমানা ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তারেক রহমানের নেতৃত্বেই দেশে সংস্কৃতি বিপ্লব হবে : দুলু

নাটোর প্রতিনিধি / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে সংস্কৃতি বিপ্লব হবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। নতুন বাংলাদেশে আর বিগত আওয়ামী সরকারের মতো হত্যা, লুটপাট ফিরে আসবে না।

শনিবার বিকালে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ দেশের যে গণতন্ত্রহীনতা, হত্যা, লুট, ধর্ষণ, লুটপাট করেছিল, দেশের মানুষ তা ভোলেনি উল্লেখ করে দুলু বলেন, আওয়ামী লীগ বিনাভোটে অবৈধভাবে বার বার ক্ষমতায় এসে জাতির ঘাড়ে চড়ে বসে ছিল। দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। দেশের মানুষ এবার বিএনপিকে নির্বাচিত করবে।

নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জাসাস নেতা মেহেদী হাসানের সভাপতিত্বে বাউল আব্দুল খালেকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন ভিপি তুষার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর