রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে -টুকু

নিজস্ব প্রতিবেদকঃ / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
-ইকবাল হাসান মাহমুদ টুকু ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানুষের যেন ক্ষতি না হয় এজন্য পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শুধু প্রতিষ্ঠান গড়লে হবে না, প্রতিষ্ঠানের জন্য বায়ু ও বর্জ্য দুষন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যমুনার কোলঘেষে গড়ে ওঠা ইকোনোমিক জোন নিয়ে বলেন, এখানকার প্রতিষ্ঠানের বর্জ্য যদি যমুনায় যায় তবে যমুনার পানি নষ্ট হয়ে যাবে-যেমন বর্তমানে ঢাকার আশাপাশে বর্জ্য দুষনের কাছে মাছ চাষ হচ্ছে না। মানুষ বিশেষ করে শিশুরা সুস্থ শ্বাস নিতে পারছে না। তাই প্রতিষ্ঠান গড়ে তোলার আগে প্লান করে করতে হবে। শনিবার সন্ধ্যা পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৪১তম সাধারন সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিরাজগঞ্জবাসীর কাছে তিনি ঋণী রয়েছে উল্লেখ করে বলেন, আমার কিছু স্বপ্ন রয়েছে। শহরকে দুষনমুক্ত করতে কাটাখালিকে সুন্দরভাবে গড়ে তুলব যেন শহরের মানুষ দুপাশে বসে নির্মল শ্বাস নিতে পারে। সিরাজগঞ্জকে পেশিশক্তি ও চাঁদাবাজ মুক্ত করে ব্যবসায়ীক বিনিয়োগ নির্ভরযোগ্য জেলা গড়ে তুলে মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করা হবে। সিরাজগঞ্জ জেলাকে স্থিতিশীলতার মাধ্যমে অর্থাৎ মহল্লায় মহল্লায় সংঘর্ষ বন্ধের মাধ্যমে আইনশৃংখলা নিয়ন্ত্রনের করে সাধারন মানুষের জন্য সুশহর গড়ে তোলা হবে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ীদের আধুনিক কলাকৌশল রপ্ত করতে হবে। এ জন্য আধুনিকতার ব্যবহার বাড়াতে হবে। এতে জিনিসের মুল্য কম পড়বে। এ জন্য বর্হিবিশ্বে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়বে। আলোচনাসভার পুর্বে চেম্বার অব কমার্সের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা ও ঢাকার শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর