বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পুঠিয়ায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ৪

রাজশাহী প্রতিনিধি: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬



রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া কলার হাটে বালুবাহী ট্রাক উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর ঢুকে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, , চারঘাটের আসকরপুর গ্রামের বাসিন্দা মাহাকাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০), নাটোর কাফুরিয়া, সদর এলাকার শাহীনের ছেলে সিয়াম (১৬), নাটোর পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের(৩৮) প্রামানিক, নাটোর বাঘাতিপাড়া সাইফুেলর ছেলে সেন্টু (১৮)।

এ ঘটনায় আহত হন পুঠিয়া উপজেলার বানেশ্বরের  খুটিপাড়া গ্রামের জলিলের ছেলে রায়হানুল ইসলাম (৪০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। 

পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।  

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করি এবং আহত একজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে মারা যাওয়া আরও একজনসহ মোট নিহত ৪ জনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক।  

স্থানীয়রা জানান, ট্রাকটি বাজারে ঢুকে একাধিক দোকান ও পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনার সময় বাজারে ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্রেক ফেইল করে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর