সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার সিরাজগঞ্জে ডিসির মোবাইল ক্লোন করে চাঁদাবাজির অভিযোগ কামারখন্দে বোরো মৌসুমে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু কোটি টাকার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরদার সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ট্রাফিক স্কুলে প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬



প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দোয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ কার্যক্রম।

মঙ্গলবার (৩০ডিসেম্বর) হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের ট্রেনিং প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।

আব্দুল হালিম বলেন, আজকের (৩০ ডিসেম্বর) দিনটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন। আমাদের সকলের শ্রদ্ধেয় আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।

এসময় তিনি ট্রাফিক স্কুলে আগত প্রশিক্ষার্নার্থীদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঠ্য কর্মময় জীবন উপর আলোচনা করেন।

তিনি বলেন, বেগম জিয়া কেবল একটি দলের প্রধান ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি মানুষের আশা-ভরসার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর ত্যাগ, সাহসিকতা এবং অবিচল নেতৃত্ব আমাদের চিরকাল ঋণী করে রেখেছে। ব্যক্তিগতভাবে আজ আমরা একজন অভিভাবককে হারালাম। বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে যার অবদান অবস্মরনীয় হয়ে থাকবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও কোটি কোটি জনগনকে এই অপূরণীয় ক্ষতি সয়ে নেয়ার শক্তি দিন। উল্লেখ্য রাষ্ট্রীয় শোক দিবসের ২য় দিনে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এ প্রশিক্ষণ শুরু হবার পূর্বে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা ও উনার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করে প্রশিক্ষণ ক্লাস শুরু হয়।

এই সময় ট্রেনিং শাখার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর