শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে এক স্বর্ণ পাচারকারী আটক স্ত্রীকে মারধর করা মাদকাসক্ত স্বামী সনেটের বিরুদ্ধে থানায় মামলা ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের চেষ্টা, সিমেন্টসহ আটক ৫ কি কি আনুষ্ঠানিকতা থাকছে খামেনির ৬ দিনের দাফন প্রক্রিয়ায়? শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে প্যারাগুয়ের কাছে হেরে বিদায়, পদত্যাগ করলেন জার্মানির কোচ? ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫ খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও গান-বাজনা : ৯৯৯ শব্দদূষণের ৩৮১ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬



নববর্ষের উদযাপনে দেশজুড়ে আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনার কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ শত শত অভিযোগ জানিয়েছেন।

থার্টি ফার্স্ট নাইটের প্রাক্কালে ও নতুন বছরের প্রথম দিনে শব্দদূষণ সংক্রান্ত মোট ৩৮১টি অভিযোগ জমা পড়েছে এই সেবা কেন্দ্রে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় জরুরি সেবা সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনা নিয়ে আসা ৩৮১টি কলের মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকেই এসেছে ৯৬টি অভিযোগ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ২৮৫টি অভিযোগ ফোনকলের মাধ্যমে জানানো হয়।

আনোয়ার সাত্তার জানান, প্রতিটি ক্ষেত্রে ৯৯৯ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অভিযোগগুলো জানিয়ে প্রতিকারের প্রচেষ্টা করা হয়েছে।

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে পটকা ও আতশবাজি ফোটানোর ওপর পুলিশের সাধারণ নিষেধাজ্ঞা থাকলেও এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এই শোককালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।

তবে সব ধরনের সরকারি ও পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এবার বরাবরের মতো নতুন বছর উদযাপনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর