বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চারঘাট হাদ্বী কলেজের  উদ্যোগে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি: / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬



বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চারঘাট এমএ হাদ্বী ডিগ্রী কলেজের উদ্যোগে বেগম জিয়ার মৃত্যুতে শোকসভার আয়োজন করা হয়। 

রোববার দপুপুরে কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকেিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ,উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মআসুদ রানা,পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন,সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, বিএনপি নেতা আব্দুস সালেক আদিল,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক  সাব্বির হোসেন মুকুট,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।গঠনের নেতাকর্মীবৃন্দ। 

এসময় চাঁদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন সফল, সৎ ও আদর্শবান রাজনীতিবিদ। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রাম দেশ ও জাতির কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। 

সভার  শেষে তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এরপর তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর