বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি দিল বিসিবি কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন

অনলাইন ডেস্ক: / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় মন্ত্রী পর্যায়ে একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি, এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আলোচনা হয়েছে। জ্বালানি এখন সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমরা বেশ সমস্যায় পড়ে যাব। এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কীভাবে মোকাবিলা করা যায়।

কমিটির প্রধান অর্থমন্ত্রীকে করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মূলত আর্থিক ব্যাপারগুলো দেখবেন তিনি।

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় কার্যক্রম শুরু হয়েছে।

নাসিমুল গনি বলেন, উনি (প্রধানমন্ত্রী) যেটা করেছেন লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছেন, কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট পরিমাণ সানলাইট (সূর্যের আলো) আসবে। বাথরুমের লাইট জ্বালানো থাকে, এগুলো থাকবে না। কোরিডোরে এনার্জি সেভিংস লাইট লাগাতে বলেছেন।

এসির ব্যাপারে কিছু বলেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এসির বিষয়ে বলেছেন, অবৈধ এসি থাকলে বন্ধ করে দিতে হবে। ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো এসি চলবে না। এটা সবার জন্যই প্রযোজ্য। সরকারি সব অফিস, আদালত সবার জন্য।

আগেও দেখেছি এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির ওপরে রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাস্তবায়নের জন্য এবারে কমিটি করে দেওয়া হচ্ছে। তারা যাবে, সেগুলো এনফোর্স করবে। এখন আমাদের জাতিগতভাবে কিছু উন্নয়ন হতে হবে। আমাদের সমস্ত মানতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর