রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে। দলীয় নেতাকর্মী, কর্মকর্তা কর্মচারী, প্রশাসন সবাই সচেতন হলে দূর্নীতি কমে যাবে। সরকার কঠোর হলে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনিনএসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র রমজান মাস কোরআন নাযিলের মাস। এজন্যই এই মাসের এতো গুরুত্ব। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনের মর্যাদা রক্ষার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। কোরআনের আইন চালু হলে দূর্নীতি বন্ধ হয়ে যাবে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর