বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি দিল বিসিবি কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

অনলাইন ডেস্ক: / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে ৯ এপ্রিল। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ঠিক করে দেন।

এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।

রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ৩০ জুন ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এ মামলায় হাসনাত আব্দুল্লাহসহ মোট ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির মধ্যে এ মামলায় গ্রেপ্তার ৬ আসামি হলেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ।

মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে দাবি প্রসিকিউশনের।
তাই সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তির প্রত্যাশাও তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর