রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানে অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট

অনলাইন ডেস্ক: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
-ফাইল ছবি।

ইরান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। ভোটে ফল হয়েছে ৪৭-৫৩। ভোট প্রায় পুরোপুরি দলীয় লাইনে হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই প্রস্তাবটি উঠেছিল মার্কিন সিনেটে। প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন সিনেটর র‍্যান্ড পল। আর প্রস্তাবের বিপক্ষে রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন সিনেটর জন ফেটারম্যান।

প্রস্তাবটি ছিল ইরানে সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করা নিয়ে। তবে এটি শেষ কথা নয়। যুক্তরাষ্ট্রে কেবল কংগ্রেসই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে।

প্রস্তাবটি পাস হয়ে গেলে ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো যুক্তরাষ্ট্রকে। তা না হওয়ার ফলে যুদ্ধ আরও লম্বা হওয়ার শঙ্কা জেগেছে।

এখন একই প্রশ্নে ভোট হবে মার্কিন প্রতিনিধি পরিষদে। শুক্রবার সেখানে ভোট হওয়ার কথা রয়েছে।

ক্যাপিটল হিলে কিছু সিনেটর সাংবাদিকদের বলেছেন, যদি সামরিক অভিযান কয়েক সপ্তাহের বেশি চলে, তাহলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে যেতে পারেন। সূত্র: বিবিসি, আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর