শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত সোয়া কোটি টাকার মালামালসহ ১৩ডাকাত গ্রেফতার মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৯ কমলাপুরে অপহৃত শিশুকে উদ্ধার: আনসার সদস্যদের মানবিকতায় ফিরে পেল পরিবার কাজের প্রলোভনে অপহরণ, ৭ দিন পর টেকনাফে ৩ যুবক উদ্ধার কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্ক বার্তা দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র গাড়ির ভেতর থেকে কিশোরীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় গায়ক গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইসরায়েল থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিতে অক্ষমতা প্রকাশ মার্কিন দূতাবাসের

অনলাইন ডেস্ক: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইরানের পাল্টা হামলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইসরায়েলের। এ অবস্থায় ইহুদিবাদী ভূখণ্ড থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিতে অক্ষমতা প্রকাশ করেছে মার্কিন দূতাবাস।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস ইসরায়েলে অবস্থানকারী নিজ নাগরিকদের জানিয়েছে যে, তারা মার্কিনিদের ইসরায়েল থেকে সরিয়ে নিতে সাহায্য করার মতো ‘অবস্থায় নেই’ ।

অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা সতর্কতায় জেরুজালেম দূতাবাস মার্কিনিদের মিসরের সাথে তাবা সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় পরিচালিত শাটল বাস সম্পর্কে তথ্য প্রদান করে।

এতে বলা হয়, “আপনি যদি এই বিকল্পটি ব্যবহার করে চলে যেতে চান, তাহলে মার্কিন সরকার আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। ইসরায়েল ছেড়ে যেতে ইচ্ছুকদের সৌজন্যে এই তথ্য প্রদান করা হয়েছে।”

দূতাবাস মার্কিন নাগরিকদের আরও জানায় যে, মিসরীয় সীমান্তে ভ্রমণকারী বাসগুলোতে অন্তর্ভুক্ত হতে হলে, তাদের পর্যটন মন্ত্রণালয়ের ‘উদ্বাসন ফরম’ পূরণের মাধ্যমে নিবন্ধন করতে হবে। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর