বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মার্কিন হামলা ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস, নিহত ৮০?

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে গেল ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইরিস দেনা’। ভারত থেকে নৌমহড়া সেরে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে। রয়টার্সের দেওয়া তথ্যমতে, এই ভয়াবহ আক্রমণে অন্তত ৮০ ইরানি নাবিক প্রাণ হারিয়েছেন।

যদিও মার্কিন প্রশাসন নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সাবমেরিন হামলার সত্যতা স্বীকার করেছেন। তিনি একে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আমেরিকার বিশ্বব্যাপী প্রভাব ও সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে অভিহিত করেছেন। হেগসেথ সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ মনে করা ইরানি যুদ্ধজাহাজটিকে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো ছুড়ে ডুবিয়ে দেয়া হয়েছে।

পেন্টাগনের পক্ষ থেকে এই ঘটনার একটি সাদাকালো ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওটি সাবমেরিনের পেরিস্কোপ থেকে ধারণ করা। আধুনিক যুদ্ধকৌশলে রণক্ষেত্রের এমন রিয়েল-টাইম দৃশ্য প্রকাশ করাকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জাহাজটি থেকে ৩২ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আরও ১৪৮ জন নাবিক নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজের বর্তমান পরিস্থিতিতে তাদের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছে।

গত শনিবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ইরানের নৌবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই কোনো মার্কিন সাবমেরিন কর্তৃক শত্রুদেশের জাহাজ ডুবিয়ে দেওয়ার প্রথম ঘটনা।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর