সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিরাপদ ও সুশৃঙ্খল মহাসড়ক ব্যবস্থাপনা বিষয়ে খাঁটিহাতায় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬



নিরাপদ ও সুশৃঙ্খল মহাসড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের উদ্যোগে সিলেটের খাঁটিহাতা হাইওয়ে থানায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) খাঁটিহাতা হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (অপারেশনস) মোহাম্মদ আবদুল মাবুদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহাসড়কে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মত প্রকাশ করেন।

এ সময় মহাসড়কে যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর