রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ
শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা হঠাৎ গুরুতর অসুস্থ্য সাইদুর রহমান বাচ্চু, উন্নত চিকিৎসার  জন্য নেওয়া হলো ঢাকায়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন কাজিপুর উপজেলার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় পুরো ইউনিয়ন জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। তবে সার্বিক আলোচনা ও জনমতের বিচারে বর্তমানে আলোচনার কেন্দুবিন্দুতে রয়েছেন কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা।
কাজিপুর সদর ইউনিযনের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় ও চাযের দোকানে আড্ডায় এখন তাকে নিয়েই চলছে জোরালো আলোচনা। স্থানীয় ভোটারদের মতে, তিনি একজন সৎ ও আদর্শবান পরিবারের সন্তাত। তিনি নিজেই একজন ত্যাগী ও বারবার কারা নির্যাতিত নেতা। সততার কারনে তিনি বারবার জেলা মোটর শ্রমিক ইউনিয়নে নির্বাচিত হয়েছে। নিজস্ব মিষ্টিভাষী আচরণ এবং দীর্ঘদিনের সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক পরিচিতির পাশাপাশি প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের কারণে সব বয়সের মানুষের কাছেই তিনি সমান গ্রহণযোগ্য।

এলাকার প্রবীণ ভোটারদের ভাষ্যমতে, কাজিপুর সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিকে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একজন যোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূতিৃও নেতৃত্ব প্রয়োজন। সেদিক থেকে তরুণ ও উদীয়মান নেতা মুঞ্জুর রশিদ রানাকে ঘিরে এলাকাবাসী নতুন পরিবর্তনের প্রত্যাশা করছেন।
নিজের লক্ষ্য নিয়ে চেয়ারম্যান প্রার্থী মুঞ্জুর রশিদ রানা বলেন, আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমি পদের লোভে নয়, বরং কাজিপুর সদর ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করতেই মাঠে নেমেছি। ইউনিয়নবাসী যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে কাজিপুর সদর ইউনিয়নকে একটি নেশামুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব— যেখানে প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে এবং উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর