বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে চালকল মালিক সমিতির সভাপতি সুমন,সম্পাদক রবিউল

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:  / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে চাল-কল মালিক সমিতির নতুন কমিটিতে রেজাতে রাব্বি সুমনকে সভাপতি এবং রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার দুপুরের উপজেলা খাদ্য গুদাম চত্বরে ৩৭ টি চাল-কল মালিকের উপস্থিতে কন্ঠ ভোটে তাদের নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে রেজাতে রাব্বি সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম দায়িত্ব পাওয়ায় উপজেলার চাল-কল মালিকদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নবনির্বাচিত সভাপতি রেজাতে রাব্বি সুমন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, উপজেলার চালকল মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো।

এসময়ে উপজেলার চাল-কল মালিক, আব্দুস সালাম, আজাহার আলী রাজা, নুরুল ইসলাম ওয়ান, নুরুল ইসলাম টু, রফিক, দেলবার, জাব্বার, রস্তম, খালেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর