বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন মারা গেছেন সিরাজগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকাপ চালক নিহত জয়পুরহাটে চার বছর ধরে পরিত্যক্ত স্বাস্থ্য কেন্দ্র ,সেবা চলছে ইউনিয়ন পরিষদে ঐতিহ্যবাহী মেলায় ঘোড়ার হাটে চমক ‘যুবরাজ’, দাম হাঁকছে ১১ লাখ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার একদিনের না, টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না’ কোনো দলের মানুষের কাছে এ কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন ঢাকার রাজপথে পথচারীকে পেটালেন মডেল মনিকা, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬



নিজেকে কানাডা প্রবাসী ও বিপত্নীক পরিচয়ে আমেরিকা প্রবাসী বাংলাদেশি নারীর সঙ্গে পরিচিত হয়ে মোবাইলের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ে। অতঃপর ভিডিওকলে কথা বলার সময় ভিক্টিমের আপত্তিকর ভিডিও সংরক্ষণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেন প্রতারক। একই ভাবে প্রায় অর্ধশতাধিক নারীর সাথে প্রতারণা করে আত্মগোপনে থাকলেও সিআইডির হাতে ধরা পড়ছে প্রতারক মো. সালাউদ্দিন (২৯)।

বুধবার (২১জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

জসিম উদ্দিন বলেন, গত ২০জানুয়ারি প্রতারক মো. সালাউদ্দিন (২৯)’কে চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম। পরবর্তীতে গ্রেফতারকৃতর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল ফোন ও সিম আলামত হিসেবে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনায় ভিক্টিমের ভাই বাদী হয়ে মিরপুর মডেল (ডিএমপি) থানার পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলা করেন।

মামলাটির এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, অভিযুক্ত মো. সালাউদ্দিন ফেসবুক ম্যারেজ মিডিয়া পেজ “BCCB Matrimonial: Heavenly Match” এর মাধ্যমে একজন আমেরিকা প্রবাসী বাংলাদেশি নারীর সঙ্গে পরিচিত হন। তিনি নিজেকে “নাদিম আহমেদ সুমন” নামধারণ করে কানাডা প্রবাসী ও বিপত্নীক হিসেবে পরিচয় দেন। ভিক্টিমের বিশ্বাস অর্জনের জন্য ভিডিও কলে তার মা ও বোন পরিচয়ে আরও দুইজনকে পরিচয় করিয়ে দেন।

পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় যাওয়ার কথা বলে ভিক্টিমের কাছ থেকে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা নিতে থাকেন। এক পর্যায়ে ভিডিও কলে কৌশলে ভিক্টিমের আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তিনি ভিক্টিমের কাছ থেকে বিভিন্ন ব্যাংক একাউন্ট এবং বিকাশের মাধ্যমে আনুমানিক ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (যার বর্তমান বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা) আত্মসাৎ করেন।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার অভিযুক্তের অবস্থান শনাক্ত করে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে গতকাল চট্টগ্রামের লোহাগাড়া থানার বটতলী এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় অভিযুক্ত মো. সালাউদ্দিনকে গ্রেফতার করে।

তিনি বলেন, অভিযুক্ত মো. সালাউদ্দিনের বিরুদ্ধে পূর্বেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মো. সালাউদ্দিন (২৯) ৮০ থেকে ৮৫ জন ভিকটিমের সাথে একইরকমভাবে প্রতারণা করেছে মর্মে স্বীকার করেছে।

তদন্ত শেষে অভিযোগপত্রে মো. সালাউদ্দিনকে অভিযুক্ত করে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে মর্মে জানা যায়। জামিনে মুক্ত হয়ে একই পদ্ধতিতে নারীদের প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অপরাধ অব্যাহত রাখে মর্মে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর