বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
হযরত শাহজালাল বিমানবন্দর দুইজনের যাত্রীর কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ স্বর্ণ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে হাত দোয়ার বেসিনের দেয়াল ধ্বসে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিনসহ ওয়াল ধ্বসে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা বাজারে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- উপজেলার চর শৈলাবাড়ী এলাকার ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব সেখের মেয়ে সুমি খাতুন (২)। এ ঘটনায় সানজিদা খাতুন নামে তিন বছর বয়সী আরেক শিশু আহত হয়েছে। তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তিনজন শিশু পরিত্যক্ত বেসিনটির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা বেসিনটি উপরে উঠলে হঠাৎ করে বেসিনসহ দেয়ালটি ধ্বসে পড়ে। এতে নিচে চাপা পড়ে রায়হান ও সুমি খাতুন মারা যায় এবং সানজিদা আহত হয়। স্থানীয়দের অভিযোগ নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

সদর থানার ওসি (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, করোনাকালীন সময় হাত ধোয়ার জন্য শালুয়াভিটা বাজারে হাত ধোয়ার জন্য বেসিনটি নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন শিশুরা বেসিনটির উপরে এবং আশেপাশে খেলাধুলা করে। বিকেলেও তিনজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বেসিনটির উপরে বসে খেলাবস্থায় নড়বড়ে দেয়ালটি ধ্বসে পড়ে যায়। এতে তিনজনই চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং একজন আহত হয়। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউডি মামলা হিসেবে গ্রহন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মৃত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা অনুদান দেয়া হয়েছে। এ ঘটনায় কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর