শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে এক স্বর্ণ পাচারকারী আটক স্ত্রীকে মারধর করা মাদকাসক্ত স্বামী সনেটের বিরুদ্ধে থানায় মামলা ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের চেষ্টা, সিমেন্টসহ আটক ৫ কি কি আনুষ্ঠানিকতা থাকছে খামেনির ৬ দিনের দাফন প্রক্রিয়ায়? শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে প্যারাগুয়ের কাছে হেরে বিদায়, পদত্যাগ করলেন জার্মানির কোচ? ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫ খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রক্তের বিনিময়ে ভোটের সুযোগ হয়েছে-ইকবাল হাসান মাহমুদ টুকু

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত ১৭ বছরে হাজার হাজার বিএনপি কর্মী ও ছাত্র-জনতার রক্ত, পঙ্গত্ব ও ত্যাগের বিনিময়ে আগামী ১২ ফেব্রুয়ারী ভোটের সুযোগ এসেছে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের ধানের শীষের প্রতীকে ভোট দিবেন। ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে একটি আদর্শিক ও কল্যানমুলক বাংলাদেশ গড়ে তোলা হবে। বুধবার শহরের মধ্যে দিয়ে পায়ে হেটে ভোটারদের কাছে ভোট প্রার্থনার সময় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, একটি দল ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্ম বিক্রি করছে। অথচ মহান আল্লাহ তায়ালা ও রাসুল বলেছেন তোমরা ধর্ম বিক্রি করো না। ধর্ম যারা বিক্রি করে তারা মোনাফেক। তাই মোনাফেকের কথায় কেউ ভুলবেন না। তিনি বলেন, আসমান-জমিন, বেহেশত ও দোযখের মালিক আল্লাহ। আল্লাহর হুকুম নামায রোযা হজ¦ ও ইমান আকীদা ঠিক রাখলে আল্লাহ সন্তুষ্ট হয়ে বেহেশ দিবেন। কোন মানুষ বা দলের ক্ষমতা নেই বেহেশতের টিকিট বিক্রি করা। মুলত তারা এসব বলে মানুষের সাথে ধোকাবাজি করছে।
প্রচারনকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, শহর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. নাজমুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর