রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ার সরকারি রাস্তার কাটা গাছ উদ্ধার হলেও নেওয়া হয়নি কোন আইনি ব্যবস্থা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি রাস্তার গাছ চুরি করে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলার বিনায়েকপুর গ্রামে মঙ্গলবার বিক্রি করা গাছ কেটে নেওয়ার সময় বাঙ্গালা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান হাতেনাতে ধরে জব্দ করে। এ বিষয়ে কোন আইনি ব্যবস্থা নেননি ইউনিয়ন ভুমি কর্মকর্তা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফজলুল হক জানান, বিনায়েকপুর গ্রামের আব্দুল মান্নান ও তার ছেলে আসলাম উদ্দিন সরকারি রাস্তার গাছ বিক্রি করে একই গ্রামের আব্দুল কাদেরের নিকট। মঙ্গলবার চুরি করা গাছগুলো কেটে নেওয়ার সময় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আনুমানিক পাঁচ হাজার টাকা মুল্যের গাছ জব্দ করে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্যের নিকট গাছগুলো জিম্মা রেখে গেলে রাতেই চুরি হওয়ার ঘটনা ঘটে।

ফজলুল হক আরও জানান, রাস্তার গাছ বিক্রেতারাই চুরি করে নিয়ে যায় গাছগুলো। পরে সেখান থেকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সরকারি গাছ বিক্রেতাদের বিরুদ্ধে নেওয়া হয়নি আইনি কোন ব্যবস্থা।

চুরি করে সরকারি রাস্তার গাছ কাটা অভিযুক্ত আসলামের মুঠোফোনে বার বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

বাঙ্গালা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান এ ব্যাপারে জানান, জব্দকৃত গাছ উদ্ধার করে বুধবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ নিয়ে আসা হয়েছে। এব্যাপারে কোন মামলা হয়নি।

উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) শারমিন সুলতানা সুমি জানান, কর্তন হওয়া গাছগুলো ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার জিম্মায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর